Events · Durbin

আসমান জমিনের গল্প – পর্ব–১: টেলিস্কোপে মহাকাশ দেখা

টেলিস্কোপে চোখ রেখে কাছ থেকে চাঁদ, গ্রহ ও দূর মহাকাশ দেখা — বিজ্ঞান, কল্পনা ও অনুভূতির এক অনন্য সন্ধ্যায় ভৈরবীর আমন্ত্রণ, সঙ্গে দূরবীনের টেলিস্কোপ।

আসমান জমিনের গল্প পর্ব–১ এর পোস্টার — তারাভরা রাতের আকাশের নিচে গ্রামের গাছপালা ও এক ফালি চাঁদ, সঙ্গে অনুষ্ঠানের তারিখ, সময় ও স্থান।

রাতের আকাশের দিকে তাকিয়ে বিস্মিত হয়নি, এমন মানুষ হয়তো খুব কমই আছে। অসংখ্য তারার মেলা, শুভ্র চাঁদের আলো, হঠাৎ ছুটে যাওয়া উল্কা কিংবা মেঘের ফাঁকে চাঁদের লুকোচুরি—এসবই আমাদের শৈশব, কল্পনা আর অনুভূতির অবিচ্ছেদ্য অংশ।

ছোটবেলায় আমরা কত গল্পই না শুনেছি আকাশ নিয়ে। কখনো দাদী-নানীর মুখে, কখনো বইয়ের পাতায়, কখনো আবার নিজের কল্পনার জগতে। কেউ ভেবেছি চাঁদ আমাদের সঙ্গে সঙ্গে হাঁটে, কেউ তারার সংখ্যা গুনতে গুনতে হারিয়ে গেছি অজানার পথে। সেই বিস্ময়, সেই কৌতূহল, সেই মুগ্ধতাই মানুষকে কবিতা লিখতে শিখিয়েছে, গান রচনা করতে শিখিয়েছে, আবার বিজ্ঞান ও মহাকাশের রহস্য অনুসন্ধানেও অনুপ্রাণিত করেছে।

আকাশের গল্পের শেষ নেই। সেই গল্পে যেমন আছে সৌন্দর্য, তেমনি আছে অজানা রহস্যের আহ্বান।

এসো, আবারও ফিরে যাই সেই বিস্ময়ের কাছে। শুনি একে অপরের আকাশের গল্প। টেলিস্কোপে চোখ রেখে কাছ থেকে দেখি চাঁদ, গ্রহ এবং দূর মহাকাশের অপার সৌন্দর্য। বিজ্ঞান, কল্পনা ও অনুভূতির এক অনন্য সন্ধ্যায় আপনাকে জানাই আন্তরিক আমন্ত্রণ।

আসমান জমিনের গল্প পর্ব–১: টেলিস্কোপে মহাকাশ দেখা

📅 তারিখ: ১৪ জুলাই ২০২৬ (মঙ্গলবার)
🕖 সময়: সন্ধ্যা ৭:০০টা
📍 স্থান: টিএসসি মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়

আয়োজনে দূরবীন (Durbin) প্রোগ্রাম, কাসা (CASSA) in partnership with ভৈরবী (Bhoirobee)
টেলিস্কোপে মহাকাশ দেখাবে CASSA-র দূরবীন (Durbin) দল।
সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিল ও WOW Bangladesh।

ফেসবুক ইভেন্ট লিংক

← All events